News71.com
 Bangladesh
 31 Oct 16, 11:47 AM
 302           
 0
 31 Oct 16, 11:47 AM

সারাদেশে ৪০০ ইউপিতে ভোটগ্রহণ চলছে

সারাদেশে ৪০০ ইউপিতে ভোটগ্রহণ চলছে

নিউজ ডেস্ক :আগের কয়েক দফায় স্থগিত কেন্দ্রে পুনরায় ভোট, সমভোটপ্রাপ্ত প্রার্থীদের জয় নির্ধারণ, আইনি জটিলতায় স্থগিত ও বিলুপ্ত ছিটমহলসহ দেশের প্রায় ৪০০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। এজন্য এসব নির্বাচনী এলাকায় সোমবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এদিন, স্থগিত কেন্দ্রের জন্য ২০২টি, সমভোটপ্রাপ্ত প্রার্থীদের ৬৫টি, আইনি জটিলতায় স্থগিত ৩০টি, আগের তফসিল থেকে বাদ দেওয়া ২৭টি ইউপি ছাড়াও ৬৯টির শূন্য পদে বিভিন্ন ইউপিতে ভোটগ্রহণ চলছে। এছাড়া বিলুপ্ত ২২টি ছিটমহলেও এবার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে, নির্বাচন সুষ্ঠু করতে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব রকমের ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশন। গত মার্চ থেকে জুন পর্যন্ত ছয় ধাপে দেশের নবম ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন