News71.com
 Bangladesh
 31 Oct 16, 04:07 PM
 375           
 0
 31 Oct 16, 04:07 PM

রাজশাহীতে অস্ত্রসহ সন্ত্রাসী মজা গ্রেফতার

রাজশাহীতে অস্ত্রসহ সন্ত্রাসী মজা গ্রেফতার

নিউজ ডেস্ক :রাজশাহীর চারঘাট উপজেলার ভাটপাড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও ধারালো অস্ত্রসহ মোজাফফর হোসেন ওরফে মজা (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, মোজাফফর হোসেন এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। আজ সোমবার ভোরে ভাটপাড়া এলাকার একটি আখ ক্ষেতে অভিযান চালিয়ে মোজাফফর হোসেনকে আটক করা হয়। চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, আখ ক্ষেতের ভেতর টিনের চালা তৈরি করে আত্মগোপন করেছিলেন মজা।

সোমবার ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ওসি আরও জানান, মজার নামে থানায় ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা আছে। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সে ভাটপাড়া ভোটকেন্দ্রে অস্ত্র উঁচিয়ে ভোটদানে বাধা দেয়ার চেষ্টা করে। ওই ঘটনার পর থেকে সে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন