News71.com
 Bangladesh
 03 Nov 16, 06:01 PM
 273           
 0
 03 Nov 16, 06:01 PM

সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বক্তব্য এবং ছবি পোস্ট না করার আহবান পুলিশ সদর দপ্তরের

সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বক্তব্য এবং ছবি পোস্ট না করার আহবান পুলিশ সদর দপ্তরের

নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বক্তব্য এবং ছবি পোস্ট না করতে পুলিশ সদর দপ্তর থেকে সকলের প্রতি আহবান জানানো হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহবান জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উসকানিমূলক ও ব্যাঙ্গাত্মক আপত্তিকর ছবি এবং মন্তব্য পোস্ট করে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ ধরণের কাজ করা আইনত দন্ডনীয় অপরাধ।

এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য বাংলাদেশ পুলিশ সকলকে অনুরোধ জানাচ্ছে।পুলিশের পক্ষ থেকে বলা হয়, কোন ব্যক্তি যদি ধর্মীয় উসকানিমূলক ও ব্যাঙ্গাত্মক ছবি এবং মন্তব্য পোস্ট করে তাহলে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য পুলিশ সদর দপ্তর সকলের প্রতি আহবান জানিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন