
নিউজ ডেস্ক: বাংলাদেশ সোসাইটি অব ভাসকুলার সার্জনস বা সংক্ষেপে বিএসভিএস নামে ভাসকুলার সার্জনদের নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
অধ্যাপক ডা. নরেশ চন্দ্র মন্ডল সংগঠনটির সভাপতি ও ডা. মো. ফিদাহ হোসেন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। মিডিয়া ব্যক্তিত্ব ও ভাসকুলার সার্জন ডা. এসএমজি সাকলায়েন রাসেল সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আগামী ২ বছর তাদের নেতৃত্বে সংগঠনটি পরিচালিত হবে।
উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর একটি হোটেলে দেশের বিভিন্ন সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ভাসকুলার সার্জনদের উপস্থিতিতে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। দেশের ভাসকুলার সার্জনের সংখ্যাবৃদ্ধি, তাদের পেশা ও দক্ষতার মানোন্নয়নসহ সাধারণ রোগীদের স্বার্থ রক্ষায় বিএসভিএস সক্রিয় ভূমিকা রাখবে বলে নব-নির্বাচিত চিকিৎসকরা আশা প্রকাশ করেন।