News71.com
 Bangladesh
 04 Nov 16, 12:02 PM
 324           
 0
 04 Nov 16, 12:02 PM

ধামইরহাটে বিক্রয়নিষিদ্ধ স্যালাইনসহ আটক ১

ধামইরহাটে বিক্রয়নিষিদ্ধ স্যালাইনসহ আটক ১

 

নিউজ ডেস্ক: নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপারকে বিক্রয় নিষিদ্ধ ১৮ পিস স্যালাইনসহ আটক করা হয়েছে। র্যা ব ক্যাম্প সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে র্যাাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর হাসান আরাফাতের নেতৃত্বে র্যারব সদস্যরা পত্নীতলা থানার নজিপুর নতুন হাট এলাকা থেকে রুহুল আমিনকে (৪৮) ১৮ পিস বিক্রিয় নিষিদ্ধ সরকারি স্যালাইনসহ আটক করে।

জানা গেছে, আটককৃত রুহুল আমিন নজিপুর নতুন হাট এলাকার মৃত আব্দুল মজিদ এর পুত্র। তিনি ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট। বর্তমানে তিনি ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপারের দায়িত্ব পালন করছেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মাজেদুর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে তার হাসপাতাল থেকে সরকারি স্যালাইন বাইরে যাওয়ার কোন সুযোগ নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন