
নিউজ ডেস্ক : আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা (২-৩) ডিগ্রী সে. হ্রাস পেতে পারে।
আজ আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৭ মিনিটে। আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবনতা বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলকায় অবস্থানরত গতকালের নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিম মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।