
নিউজ ডেস্ক: জেলায় ৪ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার শহরের আলাদাতপুর এলাকায় মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক এডভোকেট সুবাস চন্দ্র বোস।খুলনা রেঞ্জ-২ এর যুগ্ম-কর কমিশনার গনেশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামান, উপ-কর কমিশনার শফিকুল হায়াত প্রমুখ।
মেলায় ১০টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ মেলা চলবে। আয়করের টিন নাম্বার খোলা, রির্টান জমা প্রদানসহ আয়কর বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করা হবে।নড়াইল উপ-কর কমিশনারের কার্যালয়,সার্কেল-১৫, নড়াইল, কর অঞ্চল-খুলনা এ মেলার আয়োজন করে।
জানা গেছে, নড়াইল জেলায় ২০১৫-১৬ অর্থবছরে ৭ কোটি ২৫ লাখ টাকা কর আদায়র করা হয়েছে। ২০১৬-১৭ অর্থ বছরে করদাতার সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৫শ’ ২১ জন থেকে বাড়িয়ে ৯ হাজার ৬শ’ ২১ জন । আয়করের টার্গেট ধরা হয়েছে ১০ কোটি টাকা।