
নিউজ ডেস্ক : ৭ নভেম্বর উপলক্ষে সারাদেশে স্থান চাওয়া হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আবারো অনুমতি চাইবো। অবশ্যই বিকল্প জায়গা চাইবো। আশা করছি সেখানে আমরা সমাবেশ করার অনুমতি পাবো। তবে অনুমতি না পেলেও সমাবেশ করা হবে।
শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিান এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আগে দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালন করা হতো, কিন্তু এখন সরকার বাধা দিচ্ছে। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ থাকলে তারা এমনটি করতো না। তাদের স্বরূপ আবার উন্মোচিত হয়েছে।
তিনি আরো বলেন, একটা একদলীয় সরকার ব্যবস্থা তারা প্রবর্তন করতে চাচ্ছে, তারই প্রতিফলন আমরা এখানে দেখতে পারছি। অজুহাত দেখিয়ে অতীতেও তারা (সরকার) সমাবেশ বন্ধ করেছে, এবারও করলো।