News71.com
 Bangladesh
 04 Nov 16, 06:45 PM
 338           
 0
 04 Nov 16, 06:45 PM

খাদ্য কর্মকর্তাসহ পাঁচজন কারাগারে

খাদ্য কর্মকর্তাসহ পাঁচজন কারাগারে

নিউজ ডেস্ক : চট্টগ্রামে ওএমএস’র চাল বিতরণে অনিয়মের অভিযোগে আটক তিন খাদ্য কর্মকর্তাসহ পাঁচ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্টেট আবু সালেহ মো. নোমান এ আদেশ দেন।

আটকরা হলেন- খাদ্য পরিদর্শক শুভজিৎ দে, শাহনেওয়াজ, শাহাবুদ্দিন, ডিলার সৈয়দ মো. মারুফ ও জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার বিকেলে তাদেরকে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সরকারি ওএমএস’র চাল বিক্রিতে অনিয়মের অভিযোগে ১ নভেম্বর বরখাস্ত হয়েছিলেন আটক তিন খাদ্য কর্মকর্তা।

দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. আবু সাইদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আপাতত তাদেরকে ৫৪ ধারায় আটক দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন