News71.com
 Bangladesh
 04 Nov 16, 06:57 PM
 346           
 0
 04 Nov 16, 06:57 PM

জয়পুরহাটে ৬০ হতদরিদ্রের মাঝে সোলার সিসটেম বিতরণ

জয়পুরহাটে ৬০ হতদরিদ্রের মাঝে সোলার সিসটেম বিতরণ

নিউজ ডেস্ক: জেলায় বুধবার দিনব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণ শেষে ৬০ জন হতদরিদ্র পরিবারের মাঝে বিনা সুদে হোম সোলার সিসটেম বিতরণ করা হয়। জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সামছুল আলম দুদু প্রধান অতিথি হিসাবে এই সোলার সিসটেম তুলে দেন।  জয়পুরহাটের বেসরকারি উন্নয়ন সংস্থা ডি এম এস এস জার্মান সংস্থা আন্ধেরী হিলফে’র অর্থায়নে এই সোলার হোম সিসটেম কর্মসূচি বাস্তবায়ন করছে। সোলার প্যানেল গ্রহণকারী পরিবারগুলো তিন বছরে প্রতি মাসে ৫শ’ টাকা করে এ টাকা পরিশোধ করবে। 

এ উপলক্ষে আয়োজিত সোলার সিস্টেম ব্যবহার-বিধি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন বায়েস সোলার লিমিটেডের পরিচালক আশরাফ আহমেদ চৌধুরী।  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল মিয়া, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. ইসমাইল হক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোছাদ্দেক হোসেন, জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুরল আমীন, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম হক্কানী প্রমুখ।  অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন