News71.com
 Bangladesh
 04 Nov 16, 09:19 PM
 323           
 0
 04 Nov 16, 09:19 PM

চোরাই মোটরসাইকেলসহ আটক ৫

চোরাই মোটরসাইকেলসহ আটক ৫

নিউজ ডেস্ক: চট্টগ্রামে চোরাই মোটরসাইকেলসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ সময় ২টি পালসার ও ১টি ডিসকভার, ১টি হিরো স্পিলিন্ডার ও ১টি পাওয়ার ঈগল মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শুক্রবার সন্ধ্যায় নগর পুলিশের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর  চান্দগাঁও নুরনগর হাউজিং গেইটের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, মোহসেন চৌধুরী সাদ্দাম (২৪) মো. শাকিল (২৪), মো. মহিউদ্দিন (২৩), আমির হোসেন (২৮) ও ইকবাল (২৬)।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরির বিকল্প চাবি ব্যবহার করে কখনো ছাত্র বেশে, কখনো ডিজে পার্টির সদস্য, কখনো বিয়ের বর যাত্রী সেজে সুযোগ বোঝে রাস্তার পাশে পার্কিং করা মোটরসাইকেল চুরি করে।

তাদের সাথে ফটিকছড়ির আমির এবং বোয়ালখালীর আনোয়ারের জড়িত বলেও জানায় তারা। আমির ফটিকছড়ি আজাদী বাজারে তার হোন্ডা গ্যারেজে চোরাই মোটরসাইকেলের বিভিন্ন পার্টস পরিবর্তন ও রং পরিবর্তন করে ভিন্ন রেজিস্টার্ড নাম্বার ব্যবহার করে বিক্রয় করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন