News71.com
 Bangladesh
 04 Nov 16, 09:27 PM
 333           
 0
 04 Nov 16, 09:27 PM

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টায় লিপ্ত রয়েছে বিএনপি-জামায়াত।। প্রতিমন্ত্রী তারানা হালিম

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টায় লিপ্ত রয়েছে বিএনপি-জামায়াত।।  প্রতিমন্ত্রী তারানা হালিম

নিউজ ডেস্ক : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে বিএনপির সহায়তায় জামায়াত শিবির বারবার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন ও তাদের বাড়ীঘর ও উপাসনালয়ে হামলা করছে।তিনি বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলার ঘটনাটি একটি দুঃখজনক ঘটনা। বাংলাদেশ সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।’তিনি আরো বলেন, ‘এই সম্প্রীতি নষ্ট করার জন্য জামায়াত-শিবির, বিএনপির সহায়তায় বারবার এ ধরনের হামলা করছে। ইতিপূর্বে যেসব স্থানে এ ধরনের ঘটনা ঘটেছে সরকার দ্রুত আইনী ব্যবস্থা নিয়েছে এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে।’

তিনি আজ শুক্রবার বিকেলে জেলার দেলদুয়ার উপজেলায় সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।প্রতিমন্ত্রী পরে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।

দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার ফজলুল হকের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন