News71.com
 Bangladesh
 05 Nov 16, 09:49 AM
 260           
 0
 05 Nov 16, 09:49 AM

নেত্রকোনায় মন্দিরে আগুন দেয়ার সময় হাতেনাতে আটক

নেত্রকোনায় মন্দিরে আগুন দেয়ার সময় হাতেনাতে আটক

নিউজ ডেস্ক : নেত্রকোনা পৌরসভার সাতপাই নদীর পাড়ে একতা সংঘ কালী মন্দিরে আগুন দেয়ার সময় হাতে নাতে এক দুর্বৃত্তকে আটক করেছে স্থানীয় জনতা। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক অনিমেষ সরকার যিশু জানান, শনিবার ভোরে এক দল দুর্বৃত্ত মন্দিরের সামনে দাঁড়িয়ে ছিল। একজন ঢুকে প্রতিমায় আগুন দেয়ার সময় প্রাইভেট পড়তে যাওয়ার পথে এক স্কুলছাত্র দেখে ফেলে। এ ঘটনা দেখে ফেলায় দুর্বৃত্তরা ছাত্রটিকে ধাওয়া করে। ছাত্রটির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে একজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। এ ঘটনায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আতংক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নেত্রকোনা মডেল থানার ওসি আবু তাহের দেওয়ান আটকৃতকে থানায় নিয়ে যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন