News71.com
 Bangladesh
 05 Nov 16, 10:45 AM
 285           
 0
 05 Nov 16, 10:45 AM

মিরপুরে ট্রাকচাপায় বাবা ও শিশু সন্তান নিহত

মিরপুরে ট্রাকচাপায় বাবা ও শিশু সন্তান নিহত

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই বাবা ও তার তার ছয় বছরের এক শিশু সন্তান মারা গেছে। নিহত বাবার নাম আসাদুজ্জামান আসাদ (৩৫), ছেলের নাম রূপম (৬)। গতকাল শুক্রবার রাতে মিরপুর স্টেডিয়ামের ভিআইপি গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাক ও চালককে আটক করেছে। বাবা ও ছেলের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া নয়টার দিকে আসাদুজ্জামান তার ছেলে রূপমকে নিয়ে রিকশায় চড়ে যাচ্ছিলেন। এ সময় পিছন থেকে একটি দ্রুতগামী ট্রাক রিকশায় ধাক্কা দিলে তারা পড়ে যান। তখন ট্রাকটি তাদের দুজনকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা ট্রাক ও তার চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।

মিরপুর থানার ওসি ভূঁইয়া মাহাবুব হাসান জানান, নিহত আসাদুজ্জামান আসাদ সিএ শিক্ষার্থী। তিনি বনশ্রীতে একটি ফার্মে চাকরি করেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। বর্তমানে তারা মিরপুর এলাকায় বসবাস করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন