News71.com
 Bangladesh
 05 Nov 16, 12:29 PM
 303           
 0
 05 Nov 16, 12:29 PM

বাসর ঘর থেকে নববধূর মরদেহ উদ্ধার

বাসর ঘর থেকে নববধূর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক : মুন্সিগঞ্জে বাসর ঘর থেকে রিংকু আক্তার (১৯) নামে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার ভোরে মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিণ ইসলামপুর গ্রামে স্বামীর বাড়িতে ওই নববধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে পুলিশ জানিয়েছে। তবে এ ঘটনার পর থেকে নিহতের স্বামীর বাড়িতে কাউকে খুঁজে পাওয়া যায়নি।

মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোরশেদ আহম্মেদ জানান, ৭ মাস আগে দক্ষিণ ইসলামপুর গ্রামের আমির হোসেন বেপারীর ছেলে নাহিদ বেপারীর (২২) সঙ্গে একই গ্রামের আলাউদ্দিন শেখের মেয়ে রিংকু পালিয়ে বিয়ে করেন। গতকাল শুক্রবার দুই পক্ষের আনুষ্ঠানিকতা হয়। এরপর রিংকু স্বামীর বাড়িতে যান।

কিন্তু শনিবার ভোর ৫টার দিকে আকস্মিক রিংকু আত্মহত্যা করেন। সকালে রিংকুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি।

এ ব্যাপারে নিহত রিংকুর বাবা আলাউদ্দিন শেখ বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় একটি অপমৃত্যুর মামলা করছেন। নিহত রিংকুর বাবা আলাউদ্দিন শেখ জানান, আনুষ্ঠান করে মেয়েকে হাসিমুখে স্বামীর ঘরে পাঠালাম। কিন্তু কেনো আত্মহত্যা করলো জানি না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন