
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলেছেন, বাংলাদেশ হবে একটি উন্নত জাতি যেটা জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন। শেখ মুজিবুর রহমান বলেছিলেন- সমবায়ের মাধ্যমে কৃষক জমি ও যন্ত্রের মালিকানা অর্জন করবে। প্রধানমন্ত্রী বলেন, আমাদের শিল্পায়নে যেতে হবে। যে অঞ্চলে বেশি কাঁচামাল পাওয়া যাবে সেখানে সেই শিল্প গড়ে তুলবো। সে লক্ষে আমরা কাজ করে যাবো।
আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে ওসমানী স্মৃতি মিলনায়তনে সমবায় দিবস উপলক্ষে বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশের কথা তো বলেছি। মোবাইল, লেপটপ এনে দিয়েছি। আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করেছি।