News71.com
 Bangladesh
 05 Nov 16, 12:54 PM
 297           
 0
 05 Nov 16, 12:54 PM

চুয়াডাঙ্গায় ত্রিমুখি সংঘর্ষে নিহত ২

চুয়াডাঙ্গায় ত্রিমুখি সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক : চুয়াডাঙ্গার দর্শনা-জীবননগর মহাসড়কের মনোহরপুর নামক স্থানে দুটি বাস এবং ভটভটির ত্রিমুখি সংঘর্ষে দুইজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহন দর্শনার উদ্দেশ্যে মনোহরপুর নামক স্থানে পৌঁছায়। এসময় বিপরীত দিকে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা জীবননগরগামী শাপলা পরিবহন এবং ভটভটির সঙ্গে ত্রিমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পূর্বাশা পরিবহনের হেলপার এবং ভটভটি চালক নিহত হন।

এসময় কমপক্ষে ২০ জন হয়েছেন। আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন