News71.com
 Bangladesh
 05 Nov 16, 01:07 PM
 342           
 0
 05 Nov 16, 01:07 PM

দুর্ঘটনা রোধে মুঠোফোন ব্যবহারে সচেতন হওয়ার পরামর্শ গ্রাহক অ্যাসোসিয়েশনের

দুর্ঘটনা রোধে মুঠোফোন ব্যবহারে সচেতন হওয়ার পরামর্শ গ্রাহক অ্যাসোসিয়েশনের

 

নিউজ ডেস্ক : সড়ক ও রেল দুর্ঘটনা এড়াতে জনসাধারণকে মুঠোফোন ব্যবহারে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক আলোচনা সভা শেষে এই এই সংক্রান্ত একটি প্রচারপত্র বিলি করে সংগঠনটি।

মুঠোফনের অপব্যবহার বন্ধ কর, সড়ক ও রেল দুর্ঘটনা প্রতিরোধ কর’ শীর্ঘক আলোচনা সভায় সংগঠনের মহাসচিব এ্যাড. আবু বক্কর সিদ্দিক বলেন, বাংলাদেশে মুঠোফোনের ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। এর প্রায়োগিক দিক সম্পর্কে আমরা সম্পুন্নভাবে ওয়াকিবহাল  না থাকার কারণে হরহামেশাই ঘটছে সড়ক ও রেল দুর্ঘটনা।

সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ বলেন, সড়ক ও রেল দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। দেশের সাতটি বিভাগেও এই জনসচেতনতা কার্যক্রম পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। আর্থিক সহযোগিতা পেলে সারাদেশব্যাপী এই জনসচেতনতা কর্মসূচি চালু রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সড়ক ও রেল দুর্ঘটনা এড়াতে সংগঠনটির পক্ষে থেকে কিছু  সুপারিশ করা হয়েছে। তাহলো- রাস্তা/ রেলের লেভেল ক্রসিং পারাপারের সময় ডান বামে তাকিয়ে পার হওয়া। এসময় মুঠোফোন, হেডফোন ও ব্লুটুথ ব্যবহার না করা। রাস্তার মাঝ দিয়ে না হাঁটা, ফুটপাত দিয়ে হাঁটা। ফুটওভার ব্রিজ, আন্ডারপাস ও জেব্রা ক্রসিং ব্যবহার করা, প্রয়োজনে ট্রাফিক পুলিশের সহায়তা নেওয়া। গাড়িতে ওঠানামার সময় মুফোঠোন ব্যবহার থেকে বিরত থাকা। গাড়ি চালানো সময় মুঠোফোন ব্যবহার না করা।  রাস্তা বা রেল লাইনের মাঝে বা আশে পাশে দাঁড়িয়ে ছবি/সেলফি তোলা থেকে বিরত থাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন