
নিউজ ডেস্ক: ৪৫তম জাতীয় সমবায় দিবস ২০১৬ উপলক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ আজ জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং বর্ণাঢ্য সমবায় র্যালি বের করেছে। আজ সকালে এলজিআরডি ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন চত্বরে জাতীয় পতাকা ও প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ সমবায় পতাকা উত্তোলন করেন।
এসময় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. প্রশান্ত কুমার রায় ও সমবায় নিবন্ধক মো. মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন।এর আগে প্রতিমন্ত্রী রাঙ্গাঁ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. প্রশান্ত কুমার রায়ের নেতৃত্বে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সমবায়ী সংগঠনের সদস্যগণের অংশগ্রহণে রমনা মৎস্য ভবন চত্বর থেকে বর্ণাঢ্য এক সমবায় র্যা লি বের করা হয়। র্যা লিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ওসমানী স্মৃতি মিলনায়তন চত্বরে এসে শেষ হয়।