News71.com
 Bangladesh
 05 Nov 16, 05:00 PM
 256           
 0
 05 Nov 16, 05:00 PM

মন্দির ভাংচুর দেশের শান্তি বিনষ্টে চক্রান্তের একটি অংশ : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

মন্দির ভাংচুর দেশের শান্তি বিনষ্টে চক্রান্তের একটি অংশ :  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

নিউজ ডেস্ক : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশে শান্তি বিনষ্টের চক্রান্ত এখনো অব্যাহত আছে। ব্রাক্ষণবাড়িয়ায় সংখ্যালঘুদের উপর হামলা ও মন্দির ভাংচুর বাংলাদেশের শান্তি বিনষ্টে চক্রান্তের একটি অংশ। সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনায় বিএনপি ও জামায়াতের উপর সর্তক দৃষ্টি রাখা উচিত বলেও তিনি মন্তব্য করেন। হাসানুল হক ইনু আজ শনিবার ভেড়ামারা ডায়াবেটিক সমিতির সম্প্রসারিত ভবনের উদ্বোধন শেষে সম্প্রতি ব্রাক্ষণবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও মন্দির ভাংচুরের ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মণি চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) কামরুল ইসলামসহ জাসদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন।

তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বের সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। যুদ্ধাপরাধী ও জঙ্গি সন্ত্রাসীরা যেমন রেহাই পাইনি তেমনি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণকারীরাও রেহাই পাবে না। প্রশাসন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থা গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, এটাই সরকারের সিদ্ধান্ত। এর বাইরে বিচ্ছিন্ন মন্তব্যকারীদের সাথে সরকারের কোন সর্ম্পক নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন