News71.com
 Bangladesh
 05 Nov 16, 05:26 PM
 269           
 0
 05 Nov 16, 05:26 PM

ব্রাহ্মণবাড়িয়ায় হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন।।

ব্রাহ্মণবাড়িয়ায় হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন।।

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করে। 

মানববন্ধনে ছাত্র ইউনিয়নের সভাপতি মিনহাজুল আবেদীনের সঞ্চালনায় বক্তারা বলেন, ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার। তাই সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলায় জড়িতদের দ্রুত কঠোর শাস্তির আওতায় আনতে হবে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি আমাদেরকে যেন দেখতে না হয়। বিচার চাইতে আর যেন রাস্তায় নামতে না হয়।’ 

এসময় উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্রমৈত্রী রাবি শাখার সভাপতি প্রদীপ মার্ডি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রাবি শাখার সাধারণ সম্পাদক তমাশ্রী দাস, সদস্য লিটন দাস, বাংলা বিভাগের শিক্ষার্থী মৃন্ময় কুমার প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন