News71.com
 Bangladesh
 05 Nov 16, 05:27 PM
 291           
 0
 05 Nov 16, 05:27 PM

ব্রাহ্মণবাড়িয়ার তাণ্ডবে এ পর্যন্ত গ্রেফতার ৪৪।।

ব্রাহ্মণবাড়িয়ার তাণ্ডবে এ পর্যন্ত গ্রেফতার ৪৪।।

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু পল্লীতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে আজ ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে।

নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর জানান, তাণ্ডবের ঘটনায় দায়েরকৃত দুই মামলায় ওই ৩৩ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

উল্লেখ্য, ফেসবুকে পবিত্র কাবা শরিফ নিয়ে ব্যঙ্গচিত্র পোস্ট করার ঘটনাকে কেন্দ্র করে দুষ্কৃতকারীরা উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের ১০টি মন্দির ও শতাধিক ঘর-বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনার পর শুক্রবার ভোরে আবারো হিন্দু সম্প্রদায়ের অন্তত ৫টি গোয়াল ও রান্নাঘরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন