News71.com
 Bangladesh
 05 Nov 16, 05:42 PM
 368           
 0
 05 Nov 16, 05:42 PM

বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পার্ঘ্য অর্পণের কর্মসূচি স্থগিত করেছে আওয়ামী লীগ

বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পার্ঘ্য অর্পণের কর্মসূচি স্থগিত করেছে আওয়ামী লীগ

নিউজ ডেস্ক : দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আওয়ামী লীগের নবগঠিত কমিটির গোপালগঞ্জের টুঙ্গিপাড়া কর্মসূচি স্থগিত করা হয়েছে।

দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলটির নবগঠিত কমিটির গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পূর্ব ঘোষিত কর্মসূচি স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, গত ২২-২৩ অক্টোবর সম্মেলনে শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া সভাপতিমণ্ডলীসহ সম্পাদকমণ্ডলীর কয়েকটি পদের নেতার নামও ঘোষণা করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন