News71.com
 Bangladesh
 05 Nov 16, 05:46 PM
 289           
 0
 05 Nov 16, 05:46 PM

নয়াপল্টনে সমাবেশের অনুমতি চায়নি বিএনপি।। ডিএমপি কমিশনার

নয়াপল্টনে সমাবেশের অনুমতি চায়নি বিএনপি।। ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক : আগামী ৮ নভেম্বর রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়ে কোনো আবেদন করেনি বিএনপি। আবেদন পেলে তা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত জানানো হবে। শনিবার সকালে রাজধানীর মিরপুর পুলিশ লাইনসে একটি অনুষ্ঠান শেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া এ তথ্য জানিয়েছেন।

মিরপুর পুলিশ লাইনসে স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস (সোয়াট) ইউনিটের প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওই অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আরও জানান, রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় অস্ত্র সরবরাহের দায়ে চার জনকে আটক করা হয়েছে। এখন তদন্ত চলছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন