News71.com
 Bangladesh
 05 Nov 16, 05:47 PM
 266           
 0
 05 Nov 16, 05:47 PM

কবরস্থানের টাকা আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কবরস্থানের টাকা আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নিউজ ডেস্ক : কবরস্থান মাটি ভরাটের টাকা আত্মসাতের অভিযোগে ওমর ফারুক নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শুক্রবার রাতে নগরীর পাঁচলাইশ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে দুদক।

গ্রেফতার হওয়া ওমর ফারুক লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

দুদক চট্টগ্রাম অঞ্চলের পরিচালক আবু সাঈদ বলেন, পদুয়া এলাকার একটি কবরস্থানের মাটি ভরাটের ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান ওমর ফারুককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের আরও দুটি মামলা রয়েছে। এ দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। গ্রেফতার হওয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন