News71.com
 Bangladesh
 05 Nov 16, 06:17 PM
 257           
 0
 05 Nov 16, 06:17 PM

বাণিজ্যিকভাবে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ সোনালী ধান উৎপাদন করবে বাংলাদেশ

বাণিজ্যিকভাবে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ সোনালী ধান উৎপাদন করবে বাংলাদেশ

 

নিউজ ডেস্ক : বাংলাদেশে প্রথমবারের মত মাঠ পরীক্ষায় আশানুরূপ ফলন হয়েছে সোনালী ধানের। ভিটামিন ‘এ’ সমৃদ্ধ এই ধান ২০১৮ সালে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হবে।

বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের (বিআরআরআই) বিজ্ঞানীরা দুই মাসের গবেষণায় জিআর২ই ধান২৯ ধানে ১০ এমজি/জি বিটা ক্যারোটিনের উপস্থিতি পেয়েছেন। এটা ভিটামিন এ-এর ঘাটতি অনেক কমাবে। এই চাল স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী। তাই এ ধরনের চালের ফলন বাংলাদেশের জন্য জরুরি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভিএডির তথ্য অনুযায়ী, এখনো স্কুলে যায়নি এমন শিশুদের ক্ষেত্রে বাংলাদেশে প্রতি পাঁচজন শিশুর একজনই ভিটামিন এ-এর অভাবে ভুগছে। অপরদিকে, গর্ভবতী নারীদের ২৩ দশমিক ৭ ভাগেরই ভিটামিন এ-এর ঘাটতি রয়েছে।

বিআরআরআই জানিয়েছে, প্রয়োজনীয় অনুমোদন পেয়ে গেলে তারা আগামী দুই বছর বোরো ধানের মৌসুমে পরীক্ষামূলকভাবে জিআর২ই ধান২৯ উৎপাদন করবেন। পরে বাণিজ্যিকভাবে এই ধানের উৎপাদন শুরু হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন