News71.com
 Bangladesh
 05 Nov 16, 06:20 PM
 278           
 0
 05 Nov 16, 06:20 PM

রাবি শিক্ষিকার মৃত্যু : সহকর্মী রাজাকে কারাগারে প্রেরণ

রাবি শিক্ষিকার মৃত্যু : সহকর্মী রাজাকে কারাগারে প্রেরণ

নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আকতার জাহান জলির আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার সহকর্মী একই বিভাগের সহকারী অধ্যাপক আতিকুর রহমান রাজাকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার বিকেল ৫টার দিকে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় মহানগর গোয়েন্দা পুলিশ। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

শিক্ষক আতিকুর রহমান রাজা একই বিভাগের সহকারী অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আতিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেয়া হয়। দুদিন জিজ্ঞাসাবাদের পর বিকেলে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায় ডিবি।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) আল-আমীন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে নগরীর তালাইমারী এলাকা থেকে আকতার জাহান জলির অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। আকতার জাহানের অস্বাভাবিক মৃত্যুর পিছনে তার জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয়েছি। বিকেলে আকতার জাহানের আত্মহত্যায় প্ররোচণা মামলায় আতিকুর রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের নিজের আবাসিক কক্ষের দরজা ভেঙে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির মরদেহ উদ্ধার করা হয়। পরে সেই কক্ষ থেকে একটি সুইসাইড নোট ও কীটনাশকের বোতল উদ্ধার করে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন