
নিউজ ডেস্ক : জেলা শহরে চার দিনব্যাপী অনুষ্ঠিত আয়কর মেলা-২০১৬ শুক্রবার সন্ধ্যায় শেষ হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের কর অঞ্চলের সহকারী কমিশনার মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে এ উপলক্ষ্যে এক সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাজশাহী কর অঞ্চলের অতিরিক্ত কমিশনার মো. শাহীন আকতার হোসেন প্রধান অতিথি ও আয়কর আইনজীবী সমিতি রাজশাহী শাখার সভাপতি অ্যাডভোকেট এফকেএম লুৎফর রহমান ফিরোজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কর কার্যালয় সূত্র জানায়, এই মেলায় মোট এক কোটি এক লাখ ৭৯ হাজার ৩২৬ টাকা আয়কর আদায় হয়েছে। মেলায় মোট এক হাজার ৬০২ জন আয়কর রিটার্ন জমা দেন। এরমধ্যে ১৩৬ জন নতুন আয়করদাতা। সূত্র জানায়, মেলায় মোট এক হাজার ৮৩৯ ব্যক্তি সেবা গ্রহণ করেন।