
নিউজ ডেস্ক : রাজধানীর কাফরুলের একটি বাসা থেকে বিপুল পরিমাণ মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে কাফরুল থানার ইটখোলার ১৮৩/১ নম্বর বাড়ির দ্বিতীয় তলার বাসা থেকে কঙ্কালগুলো উদ্ধার করা হয়।
সর্বশেষ খবর অনুযায়ী পুলিশ বাড়িটিতে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কাফরুল থানার ওসি শিকদার মো. শামীম হোসেন।
তিনি জানান, বাড়িওয়ালার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কঙ্কাল উদ্ধার ও নুরুজ্জামান নামে ওই ফ্ল্যাটের ভাড়াটিয়াকে আটক করা হয়েছে।