News71.com
 Bangladesh
 05 Nov 16, 09:16 PM
 307           
 0
 05 Nov 16, 09:16 PM

ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক : শুক্রবার অনুষ্ঠিত ডেন্টাল কলেজ ও ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ফল প্রকাশিত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ।

তিনি আরো জানান, সরকারি ৯টি ডেন্টাল কলেজ ও ইউনিটে ভর্তির জন্য ৫৩২ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

সেই সঙ্গে ২০০ জন শিক্ষার্থীকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে বলেও জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন