
নিউজ ডেস্ক: জেলায় দুস্থ ও অসহায়দের বিনামূল্যে এক হাজার মানুষকে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়েছে। শনিবার সাতক্ষীরা সদর উপজেলার মুক্তিযোদ্ধা স. ম. আব্দুর রউফ কমপ্লেক্সে খুলনা বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের উদ্যোগে এই চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। চিকিৎসা শিবিরে খুলনা বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. মাকসুদে মাওলা ও ডা. জুবায়ের রিয়ালের নেতৃত্বে ১১ সদস্যের মেডিকেল টিম অসহায় ও দুস্থদের চিকিৎসা সেবা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহাবুবুর রহমান। এই চিকিৎসা শিবির থেকে বাছাইকৃতদের খুলনা বি.এন.এস.বি চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে বিনা মূল্যে প্রয়োজনীয় অপারেশন ও লেন্স সংযোজনে করা হবে।