News71.com
 Bangladesh
 06 Nov 16, 11:25 AM
 278           
 0
 06 Nov 16, 11:25 AM

চার নেতার খুনিদের দেশে এনে ফাঁসির দাবি মালয়েশিয়া আ.লীগের

চার নেতার খুনিদের দেশে এনে ফাঁসির দাবি মালয়েশিয়া আ.লীগের

নিউজ ডেস্ক : জেলহত্যা মামলার সাজাপ্রাপ্ত বাকি খুনিদের দেশে ফেরত এনে তাদের ফাঁসি কার্যকর করার দাবি জানিয়েছেন মালয়েশিয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা।শনিবার জেল হত্যা দিবস উপলক্ষে মালয়েশিয়া আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভায় বক্তারা এই দাবি জানান।কুয়ালালামপুর বুকিতবিনতাং হোটেল সলিলের বল রোমে মালয়েশিয়া আওয়ামী লীগের প্রস্তাবিত নতুন কমিটির সভাপতি মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক শাহিন সরদারের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বক্তারা বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আস্থাভাজন ছিলেন এই চার নেতা। যারা বঙ্গবন্ধুর অবর্তমানে বাংলাদেশকে সঠিক দিকনির্দেশনা দিয়ে ৭১ এর মহান মুক্তি সংগ্রামে ভূমিকা রেখেছিলেন। বাঙালি জাতি আজ তাদের শ্রদ্ধার সাথে স্বরণ করছে।বক্তারা আরো বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখিয়েছিলেন তা আজ আর স্বপ্ন নয়, বাস্তব। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- মুক্তিযোদ্বা শওকত হোসেন পান্না, কামরুজ্জামান কামাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক অহিদুর রহমান অহিদ।

আরো বক্তব্য দেন- রাশেদ বাদল, মাহতাব খন্দকার, মনিরুজ্জামান মনির, শফিকুর রহমান চৌধুরী, হুমায়ূন কবির, আব্দুল করিম, হাজী আব্দুস সাওার, হাজী জাকারিয়া, হাবিবুর রহমান, কাইয়ূম সরকার, মালয়েশিয়া যুবলীগের আহ্বায়ক তাজকির আহমদ, প্রকৌশলী মাহবুবুর রহমান, শাখাওয়াত হক জোসেফ, সাইফুল ইসলাম সিরাজ, রুহুল আমিন, আব্দুল বাতেন, ফারজানা সুলতানা, শাহ আলম শাখা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল মতিন, সুবাংজায়া আওয়ামী লীগের সভাপতি ওমর আলী ভূইয়া, পটোয়াখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাছুম বেপারি, মালয়েশিয়া যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, মানসুর আল বাশার সোহেল, মালয়েশিয়া শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোনায়েম খান, সহ-সভাপতি এসকে মুকুল, সেচ্ছা-সেবক লীগ নেতা সাদ্দাম হোসেন, মালয়েশিয়া ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম ওয়াজেদ, রাসেল শিকদার, কুয়ালালামপুর ছাত্রলীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন মাছুম প্রমুখ।

উল্লেখ্য, জেলহত্যা মামলার সাজাপ্রাপ্ত ১৫ আসামির মধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলায় ৪ জনের ফাঁসি ইতিমধ্যে কার্যকর হয়েছে। বাকি ১১ জন এখনও বিদেশে পলাতক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন