News71.com
 Bangladesh
 06 Nov 16, 11:28 AM
 281           
 0
 06 Nov 16, 11:28 AM

কাতারে আ.লীগের জেলহত্যা দিবস পালন

কাতারে আ.লীগের জেলহত্যা দিবস পালন

আন্তর্জাতিক ডেস্ক : কাতারে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে কাতার আওয়ামী লীগ শাখা।

স্থানীয় সময় গতকাল শনিবার (০৫ নভেম্বর) রাতে কাতারের রাজধানী দোহা নাজমা সুন্দরবন রেস্টুরেন্টে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিনের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন কাতার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু রায়হান, সহ-সভাপতি কাজী হাসান বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাসেদুল হাসান সুমন, কাতার বঙ্গবন্ধু পরিষদ সভাপতি এসএম ফরিদুল হক, সহ-সভাপতি আনোয়ার শাহ, সাধারণ সম্পাদক নুরুল আলম, কাতার যুবলীগ সিনিয়র সহ-সভাপতি কাজী আশরাফ হোসাইন, সহ-সভাপতি শেখ জয়নাল, কাতার যুব পরিষদ আহ্বায়ক সফিকুল ইসলাম সফি, কাতার আওয়ামী লীগ নেতা কপিল উদ্দিন, কাতার জাতীয় পার্টি সভাপতি বাসার সরকার, সাংবাদিক আনোয়ার হোসেন মামুন, আল আমিন, রাজ রাজিব প্রমুখ।

সভায় বক্তারা বলেন- ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে যারা হত্যা করেছে তারাই ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করেছে। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত ও দেশ, জাতির শান্তি এবং অগ্রগতি কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা নজরুল ইসলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন