News71.com
 Bangladesh
 06 Nov 16, 12:22 PM
 273           
 0
 06 Nov 16, 12:22 PM

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা তদন্তে পৃথক তিনটি দল পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা তদন্তে পৃথক তিনটি দল পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার  নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা তদন্তে তিনটি পৃথক দল সেখানে পাঠানো হয়েছে। কোন অবস্থায় দোষীদের ছাড় দেওয়া হবে না।

শনিবার রাজধানীর শেরেবাংলা স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।তিনি বলেন, ঘটনা তদন্তে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আওয়ামী লীগ থেকে মোট তিনটি দল নাসিরনগরে পাঠানো হয়েছে। হামলাকারী কিংবা উস্কানিদাতারা যে দলেরই হোক না কেন তারা কোনো ছাড় পাবে না। আইনের আওতায় এনে দ্রুত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ওই ঘটনায় দায়েরকৃত দুই মামলায় গতকাল পর্যন্ত পুলিশ  উপজেলার বিভিন্ন স্থান থেকে মোট ৪৪ জন গ্রেফতার করেছে। এছাড়া এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা তিন নেতাকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। উল্লেখ্য, ফেসবুকে পবিত্র কাবা শরিফ নিয়ে ব্যঙ্গচিত্র পোস্ট করার অভিযোগ এনে গত ২৮ অক্টোবর উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের ১০টি মন্দির ও শতাধিক ঘর-বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। গত শুক্রবার ভোরে হিন্দু সম্প্রদায়ের অন্তত ৫টি গোয়াল ও রান্নাঘরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন