News71.com
 Bangladesh
 06 Nov 16, 12:29 PM
 307           
 0
 06 Nov 16, 12:29 PM

চট্টগ্রাম দিয়ে উপকূল অতিক্রম করছে 'নাডা'

চট্টগ্রাম দিয়ে উপকূল অতিক্রম করছে 'নাডা'

নিউজ ডেস্ক : চট্টগ্রাম দিয়ে উপকূল অতিক্রম শুরু করেছে ঘূর্ণিঝড় নাডা। আজ সকাল থেকে সীতাকুন্ড উপকূল অতিক্রম শুরু করে গভীর নিম্নচাপটি। সকাল ছয়টার দিকে গভীর নিম্নচাপটি সীতাকুন্ড হয়ে চট্টগ্রাম উপকূল দিয়ে অতিক্রম শুরু করেছিল। তবে এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে পরবর্তী তিন থেকে চার ঘণ্টার মধ্যে পুরোপুরি উপকূল অতিক্রম সম্পন্ন করবে। এ সময় বৃষ্টির সাথে সাথে ঘূর্ণিঝড়টিও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে নিম্নচাপটির প্রভাবে ভারী বর্ষণসহ দমকা ও ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে এক দুই ফুট বেশি উচ্চতায় উপকূলে আছড়ে পড়ছে। তাছাড়া সাগর বেশ উত্তাল রয়েছে।

তবে গভীর নিম্নচাপটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেতের পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন