News71.com
 Bangladesh
 06 Nov 16, 01:03 PM
 306           
 0
 06 Nov 16, 01:03 PM

এসএসবির সুপারিশে ২৬ চিকিৎসকের অধ্যাপক পদে পদোন্নতি

এসএসবির সুপারিশে ২৬ চিকিৎসকের অধ্যাপক পদে পদোন্নতি

নিউজ ডেস্ক: সুপিরিয় সিলেকশনবোর্ডের (এসএসবি) পরামর্শে বিসিএস স্বাস্থ্য ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের ২৬ চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সঙ্গে তাদের বিভিন্ন কর্মস্থলে পদায়ন ও বদলি করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত ২৬ অধ্যাপকের মধ্যে কার্ডিওলজিতে ৫ জন, অ্যানেসথেসিওলজিতে ৯ জন, ইপিডেমিওলজিতে ৩ জন ও মেডিসিনের ৯ জন রয়েছেন।

গত ৩ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পার্সোনাল শাখা ১ এর উপসচিব মইনউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি ও পদায়নের আদেশ জারি হয়।

বিভিন্ন বিষয়ে পদোন্নতিপ্রাপ্ত অধ্যাপকরা হলেন- কার্ডিওলজিতে ডা. অমল কুমার চৌধুরী, ডা. বিধান চন্দ্র গোস্বামী, ডা. মো. মজিবুর রহমান, ডা. শাকিল গফুর ও ডা. মোহাম্মদ বদরুল গফুর।

অ্যানেসথেসিওলজিতে ডা.পরেশ চন্দ্র সরকার, ডা. রুবিনা ইয়াসমিন, ডা. কমল কৃষ্ণ কর্মকার, ডা. বেগম মার্জান মহল চৌধুরী, ডা. রঞ্জন কুমার নাথ, ডা. দিলীপ কুমার সাহা, ডা. মো. মোজাফফর হোসেন, ডা. মো. শাহ আলম ভুইয়া ও ডা. মো. রফিকুল ইসলাম।

ইপিডেমিওলজিতে পদোন্নতিপ্রাপ্তরা হলেন ডা. মো. আনিসুর রহমান, ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা ও ডা. মো. শফিকুল ইসলাম।

মেডিসিনে পদোন্নতিপ্রাপ্তরা হলেন ডা. এ কে এম ফজলুল হক, ডা. শেখ আমীর হোসেন, ডা. তিমির বরণ বসাক, ডা. মো. হাফিজ সরদার, ডা. তারেক আহমেদ, ডা. ভাস্কর সাহা, ডা. মো. টিটু মিঞা, ডা. আহমেদ হোসেন ও ডা. মীর মাহফুজুল হক চৌধুরী।

উল্লেখ্য এসএসবি মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে গঠিত সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন