
নিউজ ডেস্ক : শিশু গৃহকর্মী হ্যাপিকে নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন রাজিব ও তার স্ত্রী জেসমিন জাহান নিত্যকে বেকসুর খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল।
রোববার (০৬ নভেম্বর) ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজীনা ইসমাইল এ রায় ঘোষণা করেন।