News71.com
 Bangladesh
 06 Nov 16, 01:27 PM
 344           
 0
 06 Nov 16, 01:27 PM

নিয়োগে অর্থ লেনদেন হলে চাকরি থাকবে না: প্রতিমন্ত্রী তারানা হালিম

নিয়োগে অর্থ লেনদেন হলে চাকরি থাকবে না: প্রতিমন্ত্রী তারানা হালিম

নিউজ ডেস্ক : অর্থের বিনিময়ে কোনো কর্মকর্তা ডাক বিভাগে নিয়োগ দেওয়ার চেষ্টা করলে তাকে চাকরিচ্যুত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

বিশ্ব ডাক দিবস উদযাপন উপলক্ষে রোববার (৬ নভেম্বর) সকালে জিপিওতে (জেনারেল পোস্ট অফিস) ডাক বিভাগের কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তারানা আরও বলেন, নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির কোনো কথা যেনো আমার কানে না আসে, কোথাও কোনো চাকরির জন্য অর্থের আদান- প্রদান হয়েছে এমন অভিযোগ এলে সংশ্লিষ্ট কর্মকর্তা চাকরি হারাবেন।

তিনি বলেন, আপনাদের গায়ে কালি লাগলে সেটা আমার গায়ে লাগে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী, ডাক বিভাগের মহাপরিচালক প্রবাস চন্দ্র সাহা, অতিরিক্ত মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র প্রমুখ এসময় বক্তব্য রাখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন