
নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ইউনাইটেড এয়ারওয়েজের সবগুলো উড়োজাহাজ বিমানবন্দর থেকে সরানোর নির্দেশ দিয়েছে সরকার। সম্প্রতি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটিকে এ নির্দেশ দিয়েছে।
বেবিচক সূত্র জানায়, সম্প্রতি কয়েকটি বেসরকারি কোম্পানি তাদের ফ্লাইটে বেশ কয়েকটি নতুন উড়োজাহাজ যোগ করেছে। এ কারণে বিমানবন্দরে জায়গা হচ্ছে না। অন্যদিকে, এসব জায়গায় দীর্ঘদিন ধরে অব্যবহৃত রয়েছে ইউনাইটেডের উড়োজাহাজগুলো।
একদিকে কোম্পানিটি তাদের বকেয়া পরিশোধ করছে না, অন্যদিকে, নষ্ট উড়োজাহাজের কারণে বিমানবন্দরের সমস্যা হচ্ছে। এ কারণে ইউনাইটেড এয়ারওয়েজকে তাদের সবগুলো উড়োজাহাজ সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ইউনাইটেড সূত্র জানায়, ইউনাকইটেড এয়ারওয়েজের ১১টি উড়োজাহাজ দেশের বিভিন্ন বিমানবন্দরে পড়ে রয়েছে। এর মধ্যে ২টি ভাড়া করা এবং বাকি ৯টি উড়োজাহাজ নিজস্ব। সেগুলোর মধ্যে ৫টিই নষ্ট। বাকি ৫টির মধ্যে চারটিকে সিচেক করা হলে বহরে যুক্ত করা যাবে। আরেকটি ভারতের বিমানবন্দরে রয়েছে।