
নিউজ ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারাবদ্ধ।তিনি আরো বলেন, বাংলাদেশ ইতোমধ্যে বিভিন্ন উন্নয়ন সূচকে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। দেশ বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে বৈদেশিক নীতি, আইসিটি, খাদ্য উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, বৈদেশিক মুদ্রা অর্জন, প্রবৃদ্ধি ও মাথাপিছু আয়ের ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে।
প্রতিমন্ত্রী শনিবার অপরাহ্নে জেলার বাঘা পৌরসভায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।পৌরসভার মেয়র আক্কাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আড়ানি পৌরসভার মেয়র মুক্তার হোসেন, বাঘা উপজেলার ভাইস-চেয়ারম্যান শফিউর রহমান, বাঘা মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নাসিম উদ্দিন ও উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল লতিফ মিয়া বক্তব্য রাখেন।শাহরিয়ার আলম বলেন, আমরা ইতোমধ্যে নিম্ন আয়ের দেশ থেকে নি¤œ মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করেছি। বাংলাদেশ কখনও নি¤œ অবস্থানে থাকতে চায় না। আমরা ওপরে উঠার জন্য যা যা প্রয়োজন তা করে যাচ্ছি।
তিনি বলেন, বাংলাদেশ সকল ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার মধ্যে একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।প্রতিমন্ত্রী জাতিকে আরো উন্নয়নের লক্ষ্যে এগিয়ে নিতে জঙ্গিবাদ, সন্ত্রাস, অনাচার ও ষড়যন্ত্রমূলক কর্মকা-ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসারও আহ্বান জানান।