News71.com
 Bangladesh
 06 Nov 16, 01:51 PM
 292           
 0
 06 Nov 16, 01:51 PM

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে

নিউজ ডেস্ক: চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানায়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ সারাদেশের দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৯২ শতাংশ। গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের হাতিয়ায় ১৬৩ মিলিমিটার। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরের রাজারহাটে ৩০ ডিগ্রী সেলসিয়াস এবং আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনি¤œ তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেতুলিয়ায় ১৬ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। আজ ঢাকায় বাতাসের গতিবেগ পূর্ব, উত্তর-পূর্ব দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার। এছাড়া আগামী ৭২ ঘন্টায় আবহাওয়ার আরো উন্নতির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নি¤œচাপটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আজ সকাল ৬টায় সীতাকুন্ডের নিকট দিয়ে চট্টগ্রাম উপকূল অতিμম শুরু করছিল। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে পরবর্তী ৩-৪ ঘণ্টার মধ্যে উপকূল অতিμম করার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি ঝরিয়ে μমান্বয়ে দুর্বল হতে পারে। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৬ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৮ মিনিটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন