
নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের রুলিং (১৯৭৩-২০১৩)’’ সংকলনের পাণ্ডুলিপি অধিকতর পরীক্ষাকরণ সংক্রান্ত কমিটির ৩য় সভা আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে।
কমিটির সভাপতি শওকত আলীর সভাপতিত্বে কমিটির সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ, মো. শহীদুজ্জামান সরকার ও ফজিলাতুন নেসা বাপ্পি সভায় অংশগ্রহণ করেন। সভায় ৩য় জাতীয় সংসদের রুলিং এর সংকলিত পা-ুলিপিতে জোটের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট প্রদান করায় সংসদ-সদস্যদের আসন শুন্য হওয়া, রাষ্ট্রপতির নির্বাচন নিয়ে বিরূপ মন্তব্য ও কটাক্ষ সম্পর্কে, রাষ্ট্রপ্রতির নির্বাচন নিয়ে পূর্ববর্তী রুলিং এর উপর আলোচনার প্রেক্ষিতে রুলিং, শিল্প ব্যাংক বিল, সংসদে একজন সদস্যের বিষয়ে অসত্য তথ্য পরিবেশনের ফলে ব্যক্তিগত কৈফিয়ত প্রদান বিষয়ে রুলিং পরীক্ষা- নিরীক্ষা করা হয়।
এছাড়া ৪র্থ জাতীয় সংসদের রুলিং এর সংকলিত পাণ্ডুলিপিতে ১টি রুলিং যথা হাইকোর্ট বিভাগে বিচারাধীন কোন অধ্যাদেশ সংসদে বিল আকারে উত্থাপন এবং ৫ম জাতীয় সংসদের রুলিং এর সংকলিত পাণ্ডুলিপিতে ৩টি রুলিং যথা বেসরকারী সংসদ-সদস্য কর্তৃক সংবিধান সংশোধন বিলের বাংলা পাঠের সাথে ইংরেজী পাঠ প্রদান, মন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী বা উপ-মন্ত্রীর সংসদে বিল উত্থাপন, মন্ত্রীর পক্ষে বিল উত্থাপনের পূর্ববর্তী রুলিং এর উপর পুনরায় আলোচনা ও রুলিং প্রদান পুঙ্খানুপুংখভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।