News71.com
 Bangladesh
 06 Nov 16, 05:42 PM
 333           
 0
 06 Nov 16, 05:42 PM

মঙ্গলবার টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক:  মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত জেলা প্রশাসকের কাছে পাঠানোর এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানানো হয়।

ওই বার্তায় জানা যায়, ওই দিন বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেবেন। পরে দুপুর ১২টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি।

এরপর ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাতে অংশ নেবেন তিনি। দুপুর ২টায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ এবং কার্যনির্বাহী সংসদের যৌথসভা অনুষ্ঠিত হবে।

বিকেল সাড়ে ৩টায় টুঙ্গিপাড়া থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা করবেন তিনি।

আজ রোববার (০৬ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাওয়ার কথা ছিলো। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে শনিবার বিকেলে ওই সফর স্থগিত করা হয়েছিলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন