News71.com
 Bangladesh
 06 Nov 16, 06:18 PM
 326           
 0
 06 Nov 16, 06:18 PM

আইডিইবি গণপ্রকৌশল দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে ৮ নভেম্বর

আইডিইবি গণপ্রকৌশল দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে ৮ নভেম্বর

নিউজ ডেস্ক : ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালন উপলক্ষে দেশজুড়ে সপ্তাহব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। ‘স্কিল ফর ফিউচার ওয়ার্ল্ড অব ওয়ার্ক ’এই শ্লোগানকে সামনে রেখে আইডিইবি আগামী ৮ নভেম্বর সারাদেশে গণপ্রকৌশল দিবসের কর্মসূচি ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে। আজ দুপুরে আইডিইবি ভবনে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিয়ে সরকার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যেসব কর্মসূচি গ্রহণ করেছে তা বাস্তবায়নে দেশের আইডিইবি’র ৪ লাখ প্রকৌশলী কাজ করছে।তিনি বলেন, দেশে বর্তমানে প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী কারিগরি শিক্ষায় অধ্যয়ন করছে। এই সংখ্যা বাড়াতে হলে উচ্চ মাধ্যমিক পর্যায়ে কমপক্ষে তিনটি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। তা হলে সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গৃহীত কর্মসূচি সফল হবে ।

বিশ্বের ভবিষ্যত কর্মবাজারের নিরিখে জাতীয় দক্ষতা উন্নয়নে সংবাদ সম্মেলনে নয়টি সুপারিশ তুলে ধরা হয়। সুপারিশ গুলো হলো, সকল শিক্ষা ব্যবস্থায় জ্ঞান ও দক্ষতা ভিত্তিক কারিকুলাম প্রবর্তন, প্রাথমিক শিক্ষাস্তরে ন্যূনতম একটি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষাস্তরে ৩টি কারিগরি বিষয় অন্তর্ভুক্তকরণ, পর্যায়ক্রমে শিক্ষাকে ভোকেশনালাইজড করা, সামগ্রিক শিক্ষা ব্যবস্থাকে জ্ঞান ও দক্ষতা ভিত্তিক পুনর্গঠনসহ বিশ্বমানের শিক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ করা, দেশে আন্তর্জাতিক মানের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও বৈশ্বিক চাহিদার প্রেক্ষাপটে শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা, উন্নত বিশ্বের ন্যায় দেশের কারিগরি শিক্ষায় শিক্ষার্থীর হার ৫০-৬০ ভাগে উন্নীত ও মধ্যম স্তরের কারিগরি শিক্ষাকে ৪০-৪৫ ভাগে উন্নীত করা, রাষ্ট্রীয় পর্যায়ে দক্ষ জনবল সৃষ্টির জন্য সকল নিয়োগ বিজ্ঞপ্তিতে পেশাগত চাহিদার ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি নির্ধারণ এবং শ্রমনিষ্ঠ মানুষের মর্যাদা ও পারিশ্রমিক নিশ্চিত করা।

৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালন উপলক্ষে আইডিইবি আগামী ৮ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশ জুড়ে সভা-সমাবেশ,আলোচনা সভা ও সেমিনার র্যা লিসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সহ-সভাপতি আবদুল মোতালেব,যুগ্ম সম্পাদক ফজলুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক মো. রেহান মিয়া প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন