News71.com
 Bangladesh
 06 Nov 16, 06:34 PM
 310           
 0
 06 Nov 16, 06:34 PM

রাবি শিক্ষক হত্যায় ৫ জেএমবি সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র

রাবি শিক্ষক হত্যায় ৫ জেএমবি সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র

 

নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় পাঁচ জেএমবি সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।

রবিবার বিকেলে মহানগর মুখ্য হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন মহানগর গোয়েন্দা শাখার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা রেজাউল সাদিক। আগামী ৮ নভেম্বর আদালত অভযোগপত্রের ওপর শুনানির দিন ধার্য্য করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা রেজাউস সাদিক।

অভিযুক্ত জেএমবি সদস্যরা হলেন, মাসকাওয়াত, রহমতুল্লাহ, আব্দুস সাত্তার, রিপন হোসেন ও শরিফুল ইসলাম। এদের মধ্যে ইংরেজি বিভাগের ছাত্র ও জেএমবি নেতা শরিফুল ইসলাম পলাতক আছেন। অপর চারজন এই মামলায় জেলহাজতে আছেন।

মামলার তদন্ত কর্মকর্তা রেজাউস সাদিক বলেন, শিক্ষক রেজাউল করিম হত্যা মামলার তদন্তে জেএমবির আট সদস্যের জড়িত থাকার প্রমান পাওয়া গেছে। তবে ওই ৮ জনের মধ্যে তিনজন বিভিন্ন সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে। আর অপর ৫ জনের মধ্যে ৪ জন কারাগারে ও একজন পলাতক রয়েছেন। এই চারজন গ্রেফতারের পর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে শিক্ষক রেজাউল হত্যার দায় স্বীকার করে। তাদের দেয়া তথ্য ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ৮ জনকে এ ঘটনার সঙ্গে অভিযুক্ত করা হয়।

গত ২৩ এপ্রিল সকালে মহানগরীর শালবাগান এলাকায় নিজ বাসভবনের কাছে শিক্ষক রেজাউল করিম সিদ্দিকীকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যার ঘটনায় অজ্ঞাত আসামী বোয়ালিয়া থানায় মামলা দায়ের করেন নিহতের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ। পরে মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয় মহানগর গোয়েন্দা পুলিশকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন