News71.com
 Bangladesh
 06 Nov 16, 07:34 PM
 310           
 0
 06 Nov 16, 07:34 PM

বগুড়ায় একটি বাসে তল্লাশি চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ দুইজনকে আটক

বগুড়ায় একটি বাসে তল্লাশি চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ দুইজনকে আটক

নিউজ ডেস্ক : ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া সদর উপজেলার মাটিডালী বিমান মোড়ে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।

রবিবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক শামীম আহম্মেদ জানান, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম থেকে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে চালকের যোগসাজশে মাদকের একটি চালান যাচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় চালকের হেফাজতে থাকা উক্ত পরিমান গাঁজা জব্দ করা হয়। পাশাপাশি চালকসহ দুই জনকে আটক করা হয়। 

আটকরা হলেন- কুড়িগ্রামের হিংনর হাড়ির পাড় এলাকার নুরুল হকের ছেলে বাসের চালক মনিরুজ্জামান ওরফে মজনু (৩৮) ও ভুরঙ্গামারীর দক্ষিণ বারজানী গ্রামের মহির উদ্দিনের ছেলে কুরবান আলী (৩৫)। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন