News71.com
 Bangladesh
 06 Nov 16, 08:00 PM
 319           
 0
 06 Nov 16, 08:00 PM

কেরানীগঞ্জে ৩ মাদকসেবীর জেল জরিমানা  

কেরানীগঞ্জে ৩ মাদকসেবীর জেল জরিমানা   

 

নিউজ ডেস্ক: কেরানীগঞ্জে ৩ মাদকসেবীকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৬ নভেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেল অঞ্জন কুমার সরকার এ আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- রুবেল শেখ (২৫), আনসার আলী (৩২) এবং মনির হোসেন (৩০)।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. মজিরুল জানান, সকাল ১১টায় কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রুবেল শেখ ও আনসার আলীকে ২ হাজার করে ৪ হাজার টাকা জরিমানা এবং মনিরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন- মোবাইল কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক মোস্তফা রেজা, ডিবি পুলিশের উপপরিদর্শক বিপুল চন্দ্র ও সহকারী উপপরিদর্শক কে এম রিয়াজুল ইসলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন