News71.com
 Bangladesh
 06 Nov 16, 10:30 PM
 279           
 0
 06 Nov 16, 10:30 PM

যশোরে চার প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

যশোরে চার প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নিউজ ডেস্ক: যশোরের চৌগাছা ও ঝিকরগাছা উপজেলায় মেয়াদোত্তীর্ণ ও রং মেশানো নিম্নমানের চা পাতা বিক্রির দায়ে চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৬ নভেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার বদিউজ্জামান বলেন, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে মেয়াদোত্তীর্ণ ও রং মেশানো নিম্নমানের চা-পাতা বিক্রির দায়ে এসব ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এর মধ্যে ঝিকরগাছা বাজারের রায় টি স্টোর ও নিউ রায় টি স্টোরের মালিককে ৪০ হাজার টাকা করে ৮০ হাজার এবং চৌগাছার যমুনা টি স্টোরের মালিককে ৩৫ হাজার ও কপোতাক্ষ টি স্টোরের মালিকের কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন