News71.com
 Bangladesh
 07 Nov 16, 10:49 AM
 282           
 0
 07 Nov 16, 10:49 AM

নেত্রকোনায় জামায়াতের আমির গ্রেফতার

নেত্রকোনায় জামায়াতের আমির গ্রেফতার

নিউজ ডেস্ক: নেত্রকোনার মদন উপজেলার জামায়াতে ইসলামের আমির ইদ্রিস আলী মাস্টারকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় মদন পৌর শহরের বাসা থেকে তাকে  গ্রেফতার করা হয়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান জানান, জামায়াতের আমির তার বাসভবনে দলীয় নেতা কর্মীদের নিয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন