News71.com
 Bangladesh
 07 Nov 16, 10:58 AM
 316           
 0
 07 Nov 16, 10:58 AM

নাসিরনগরে সেই "রসরাজ" এর আইডি খুলেছে কে, জানতে ফেসবুকের দ্বারস্থ হচ্ছে পুলিশ

নাসিরনগরে সেই

নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সেই রসরাজের ফেসবুক একাউন্টটি কে খুলেছে তা জানতে এবার ফেসবুকের দ্বারস্থ হচ্ছে পুলিশ। ৫ম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করা পেশায় একজন জেলে নিজে আইডি খুলে এ ধরনের ছবি তৈরি করে ফেসবুকে দিয়েছে এমনটি বিশ্বাসও করে না পুলিশ। তা হলে কে খুলেছে আইডিটি সেটাই এখন জানার চেষ্টা।

পুলিশের চট্টগ্রাম রেঞ্চের ডিআইজি শফিকুল ইসলাম বলেন, ‘ওই আইডিটি কে খুলেছে তা আমরা জানার চেষ্টা করছি। সিআইডি যদি এটা উদ্ধার করতে না পারে তা হলে আমরা ফেসবুক কর্তৃপক্ষের কাছে চিঠি দেব। আশা করি তারা আমাদের এটা জানাবে যে, কে খুলেছে বা কোথা থেকে এই আইডিটা খোলা হয়েছে।’

ওই ঘটনার পর রসরাজ দাসকে গ্রেফতার করে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গতকাল ছিল তার রিমান্ডের তৃতীয় দিন। রিমান্ডে দেওয়া তথ্যে উদ্ধৃতি দিয়ে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম বলেন, ‘জিজ্ঞাসাবাদে রসরাজ বলেছেন যে তিনি কখনো ফেসবুক ব্যবহার করেন না। ফেসবুক কীভাবে ব্যবহার করতে হয় সেই প্রযুক্তি সম্পর্কে কোনো তার ধারণা নেই।’

তবে ঐ পুলিশ কর্মকর্তা আরো বলেন, তাকে আমরা আরো জিজ্ঞাসাবাদ করছি। তার মোবাইল ফোনটি পরীক্ষার জন্য ঢাকার সিআইডির ফরেনসিক ল্যাব পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে তার কোনো যোগসাজশ থাকলে পুলিশ তাকে বিন্দুমাত্র ছাড় দেবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন